মেমারি থেকে অতনু ঘোষের রিপোর্টঃ দল প্রতিষ্ঠার সময় যে লড়াকু কর্মীরা সামনের সারিতে লড়াই করেছিলেন, দুর্দিনের সেই পুরনো তৃণমূল কর্মীরা অনেকেই প্রাপ্য সম্মান পাননি। কেউ কেউ সক্রিয় রয়েছেন, অনেকে আবার নব্যদের সঙ্গে লড়াই না করে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন।
এবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের সেই পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে বিজয় দশমীর প্রণাম করে মিষ্টিমুখের মাধ্যমে বিজয়া দশমীর আনন্দ ভাগ করে নিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি।
উমা বিদায়ের পর বাড়ি এসে বড়দের প্রণাম করে মিষ্টিমুখের রীতি অনেক পুরোনো।

রাজ্য সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্পের অনুকরণে নিত্যানন্দ ব্যানার্জী এবার শুরু করলেন “দুয়ারে বিজয়া দশমী”। এই কর্মসূচীর বাস্তব রূপায়ণে নিত্যানন্দ ব্যানার্জী তাঁর একঝাঁক অনুগামী কে সঙ্গে নিয়ে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে একেবারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। এরমধ্যে তিনি যেমন দলের প্রত্যেক পুরানো দিনের দলীয় কর্মীর বাড়ি যাচ্ছেন, তেমনই দল-মত-ধর্ম নির্বিশেষে প্রত্যেক সাধারণ মানুষেরও বাড়ি যাচ্ছেন।
মেমারি 1 নম্বর বিভিন্ন অঞ্চলের প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম জানানোয় খুশি প্রবীণ, নিষ্ক্রিয়, দুর্দিনের কংগ্রেস কর্মীরা।
তারা নিত্যানন্দ ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদও করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”