বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বে কোনও যোগাযোগ নেই। এই দূরত্ব না মিটলে কোনওভাবেই পশ্চিমবঙ্গে তাদের ভাল করা সম্ভব নয়। আসলে বিজেপির কোনও নীতিই নেই। এই ভাবেই বিজেপি দলের বর্তমান অবস্থাকে বর্ণনা করলেন রায়গঞ্জের সদ্য বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর মতে, পশ্চিমবঙ্গে দল যেভাবে চলছে তা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট নয়। যার ফলে লাগাতার ভাঙন চলছে। একই ভাবে চলতে থাকলে আগামীতেও ফলাফল খুব একটা ভাল হবে না।
গত বিধানসভা নির্বাচনে ভাল নেতৃত্বের অভাবেই দলকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে মতভেদের কারনেই দল ছাড়েন তিনি। এখনও পর্যন্ত অন্য কোনও দলে যোগ দেননি তিনি। যদিও বিধায়ক হিসেবে কাজ করতে সেক্ষেত্রে তেমন কিছু অসুবিধা হচ্ছে না বলেই দাবি করেছেন তিনি। যেভাবে কাজ করেছিলেন একইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। তবে বিজেপি দলের রাজ্য কমিটিকে সরাসরি তীর্যক মন্তব্য করেননি তিনি। তাঁর দাবি, বিজেপির রাজ্য সভাপতি এবং বিধানসভায় বিরোধী দলনেতা দু’জনেই সমান ভাবে দল চালাচ্ছেন। কর্মীরা কোনও ধরনের কোনও সমস্যা হলে সরাসরি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে থাকেন সেটা ঠিকই। কিন্তু সব সময় সঠিক সমাধান পাওয়া যায় না। তবে তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে এখনও ধোঁয়াশা রেখে চলেছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘সবকিছুই সময়মতো জানতে পারবেন। বিজেপি দল বর্তমানে যে রাজ্যে উপযুক্ত কোনওভাবেই নয় তা বিগত বিধানসভার ফলাফলেই সবাই জানতে পেরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনও নেতা এখনও বিজেপিতে নেই।’’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন