এক কথায় বলতে গেলে অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা। পৃথিবীতে এই প্রথম কোন পশুর কিডনি মানুষের শরীরে বসানো হলো। আমেরিকার নিউইয়ার্কে ব্রেন ডেথ এক রোগীর শরীরে বসানো হলো শূকরের কিডনি। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রপ্রচার 100% সফল। মানুষের শরীর শূকরের কিডনি গ্রহন করেছে। প্রতিস্থাপন কিডনি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে।
নিউ ইয়র্কের এনওয়াইইড ল্যানগন হেলথ ট্রানসপ্লান্ট ইনস্টিটিউট হাসপাতাল পৃথিবীতে এই প্রথম কোন মানুষের দেহে পশুর কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য প্রতিস্থাপিত কিডনি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। ইনস্টিটিউটের ডিরেক্টর চিকিৎসক রবার্ট মন্টোগোমারি জানিয়েছেন, শূকরের শরীরের কিডনি,হার্টের মতো বিভিন্ন অঙ্গ নিয়ে তার স্বাভাবিক বৃদ্ধি ঘটনো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারং প্রক্রিয়ায় এই কাজ করা হচ্ছে। পশুর শরীরের এইসব অঙ্গ-প্রত্যঙ্গ যাতে মানুষের শরীরে ব্যাবহার করা যায় তার জন্য দীর্ঘ কয়েক বছর গবেষণা চলছিল। প্রাথমিক ভাবে শুকরের হার্ট ও কিডনি ইতিমধ্যেই মানুষের শরীরে বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত ব্রেন ডেথ হওয়া ৫৪ বছরের এক মানুষের শরীরে প্রতিস্থাপক শুকরের কিডনিটি খুব সুন্দর ও স্বাভাবিক কাজ করছে।
ইনস্টিটিউটের ডিরেক্টর চিকিৎসক রবার্ট মন্টোগোমারি আরো দাবি করেছেন, যদি এই কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ সফল হয় তাহলে আগামী দিনে শুয়োরের হার্টও মানুষের শরীরে প্রতিস্থাপন হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”