রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ সফরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে। বুধবার দুপুরে তিনি হেলিকপ্টারে বহরমপুর এবং রঘুনাথগঞ্জে বজ্রপাতে মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করে বুধবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।হেলিকপ্টারে মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়াম হেলিপ্যাডে নামেন দুপুর সওয়া ১টা নাগাদ। এরপর গাড়িতে বহরমপুর শহরের মণীন্দ্রনগর এবং হাতিনগর এলাকায় গিয়ে বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরালী এবং অভিজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে দেখা করেন। সোমবারের বজ্রপাতে গুরুতর আহত জয়রাম সোরেনের পরিজনদের সঙ্গেও কথা বলেন অভিষেক। এরপর
হেলিকপ্টারে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জের মির্জাপুরের নওদা গ্রামের উদ্দেশে রওনা হন তিনি।
বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, আমরা চেষ্টা করব যাতে সারা বছর মৃতদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে। পাশাপাশি, বিজেপি-র ভিনরাজ্যের নেতাদের খোঁচা দিয়ে অভিষেক বলেন,বিধানসভা নির্বাচনের প্রচারের সময় যাঁরা বাড়ি বাড়ি গিয়ে কলাপাতায় খাচ্ছিলেন,২ মে ভোটের ফল প্রকাশের পরে তাঁদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলেছিলাম,পরিযায়ী আশে পরিযায়ী যায়, বাংলা নিজের মেয়েকেই চায়।
সোমবার বজ্রপাতে মুর্শিদাবাদ জেলায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৬ জন রঘুনাথগঞ্জের, ২ জন বহরমপুরের এবং ১ জন সুতির। এর পরেই অভিষেক মুর্শিদাবাদে গিয়ে মৃতদের পরিজনেদের সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI