বাংলা হান্ট ডেক্সঃ মুকুল রায়ের (Mukul Roy) অসুস্থ স্ত্রী কৃষ্ণা দেবীকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে দিলীপ মুকুল দ্বন্দ্ব কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল। এবার সেই দ্বন্দ্বে নতুন যোগদান করলেন সৌমিত্র খাঁ (Soumitra Kha)। তিনি গতকাল অর্থাৎ রবিবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকে উপস্থিত না থাকে মুকুল রায়ের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে হাজির হন। জানা গিয়েছে যে তিনি মুকুল জায়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন। আসলে শনিবার বাঁকুড়ার বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠক ছিল। জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কথা জানানো হয়। কিন্তু তা জানার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন সৌমিত্র খাঁ। তবে শমীক ভট্টাচার্য দাবি করেছেন যে মোবাইল বদল করার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন সৌমিত্র। সেই বৈঠকে করোনা মোকাবিলায় রাজ্যের বিধিনিষেধের যুক্তি দেখিয়ে যোগ দেননি তিনি। অথচ বিধি-নিষেধের মাঝেই তিনি গতকাল সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে এসেছিলেন।
আরো পড়ুন- প্রবীণের পা ছুঁয়ে যাত্রা শুরু Abhishek-এর, রবিবারটা কাটল অন্য ভাবে
জানা গিয়েছে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীর খোঁজ নিতে এসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে শুভ্রাংশু রায়ের সাথে তাঁর কথা হয়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দলের প্রতি বেসুরো মনোভাব দেখাচ্ছেন শুভ্রাংশু। তিনি ফেসবুক পোস্টে তৃণমূলে ফিরে যাবার একাধিক ইঙ্গিত দিয়েছেন। সেই সাথে জানা যাচ্ছিল সৌমিত্র খাঁ নিজেও ঘাসফুল শিবিরে ফিরে যেতে চান। অবশ্য এই জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছেন সৌমিত্র খাঁ ।
মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘মুকুলদার কাছে আমার রাজনীতির হাতে খড়ি। কাকিমার শরীর খারাপ শুনলাম। তাই খোঁজ খবর নিতে এসেছি। রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে’।
তবে কি তিনি বিজেপি ছাড়ছেন? জবাবে সৌমিত্র বলেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল নেতা। দল থেকে বেরিয়ে যাওয়া বা ছাড়ার কোনও মানসিকতাই নেই। বিজেপিতে আমি খুব ভালো নিঃশ্বাস নিতে পারছি। যাঁদের দমবন্ধ হচ্ছে তাঁদের আলাদা ব্যাপার।’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন