বালুরঘাটঃ লকডাউনের সময়ে বালুরঘাট জেলা হাসপাতালের রক্তসংকট কাটাতে এগিয়ে এল দক্ষিন দিনাজপুর জেলার পুলিশ বাহিনী।
রবিবার সকালে বালুরঘাট শহরের জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিউনিটি ডেভল্পমেন্ট হোম সংস্থ্যার উদ্যোগে আজ এই রক্তদান শিবরে রক্তদাতাদের অনুপ্রানিত ও উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অনান্য জেলা পুলিশের আধিকারিকরা।
আরো পড়ুন- নদীর ধারে পড়ে রয়েছে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে
জেলা পুলিশ সুপার রাহুল দে জানান আমাদের বাহিনীএই করোনাকালে নানা ভাবে সাধারন অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে কাজ করে চলেছে। আমাদের কাছে খবর ছিল যে জেলা হাসপাতালে রক্তসংকট চলছে। সেদিকে লক্ষ্য রেখেই আজ তাদের এই রক্তদান শিবির। আজ এই রক্ত সংকট মেটাতে প্রায় ৬০ জন তাদের রক্তদান করছেন। পরবর্তিতে আমরা চেষ্টা করছি জেলার বিভিন্ন হাসপাতালের রক্তসংকট দূর করতে জেলার বিভিন্ন থানায় এই রক্তদান শিবিরের আয়োজন করার।

এদিকে করোনা কালে জেলা হাসপাতালের মুমুর্ষ রোগীদের প্রান বাচাতে জেলা পুলিশ বাহিনীর এই স্বেচ্ছায় রক্তদান শিবির করাকে সাধুবাদ জানিয়েছে জেলা তথা বালুরঘাটের আপামর বাসিন্দারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”