বাংলা হান্ট ডেক্সঃ তৃণমূলে (TMC) বড়সড় রদবদল! একুশের জয়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দল পরিচালনার ক্ষেত্রে কার্যত তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ পদে অভিষেক। শনিবার তৃণমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনেই অভিষেক ইস্তফা দিয়েছেন। তৃণমূল যুব সভাপতি করা হল সায়নী ঘোষকে (Sayoni Ghosh)। তৃণমূল ভবনে এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’তৃণমূলে এক ব্যক্তি এক নীতি কার্যকর করা হয়েছে। ‘। বাংলার বাইরে দলের সংগঠন বিস্তারে জোর দেওয়া হবে বলে জানান পার্থ।
আরো পড়ুন- মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছেন? দারুন সুযোগ, মাত্র ১৩০ টাকা সঞ্চয়ে পান ২৭ লক্ষ টাকা
শনিবার দলের সাংগাঠনিক রদবদল নিয়ে তৃণমূল ভবনে বৈঠক হয়। সেখানে দলের সাংগাঠনিক খোলনলচে বদলের উদ্দেশ্য একাধিক সিদ্ধান্ত নেয় দল। দলের বিভিন্ন পদে তাৎপর্যপূর্ণ পরিবর্তনও করা হয়। যেমন তৃণমূলের যুব সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পরই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে এলেন কুণাল ঘোষ। কাকলি ঘোষ দস্তিদার হলেন সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী হলেন রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। এদিকে প্রাক্তন বিধায়ক পূর্ণেন্দু বসুর পেলেন দলের খেতমজুর শাখার সভাপতির দায়িত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। আর শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন প্রাক্তন বাম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বঙ্গজননীর সভানেত্রী হলেন মালা রায়। মূলত, ‘এক ব্যক্তি, এক পদ’-নীতির কথা মাথায় রেখেই সাংগাঠনিক স্তরে এই ব্যাপক রদবদল করা হল বলে তৃণমূল সূত্রের খবর।

এদিনের বৈঠকে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয়, এর পর থেকে মন্ত্রীরা আর জেলা সভাপতি থাকতে পারবেন না। মন্ত্রীদের গাড়ির লালবাতি যত্রতত্র ব্যবহার যাবে না। সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে পোস্ট করা যাবে না। এমনকী, ফেসবুকে লাইভ করে দল সম্পর্কে যা ইচ্ছে বলা যাবে না। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে ফেসবুক লাইভ করা নিয়ে মদন মিত্রকে সাবধান করে দল। তাঁকে সংযত হতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, তাঁকে মন্ত্রীত্বের পর সাংগাঠনিক পদও দেওয়া হল না।
বৈঠকে দলের ভাবমূর্তি সম্পর্কে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয় নেতাদের। এমনকী, কয়লা-বালি দুর্নীতিতে যাতে দলের কোনও নেতার নাম না জড়ায় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। দলীয় সূত্রে খবর, আগামী এক মাসের মধ্যে ৮ টি জেলা কমিটি বদল করা হবে। সবমিলিয়ে ‘মিশন ২০২৪’-কে সামনে রেখে ঘর গুছতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি