বাংলা হান্ট ডেক্সঃ করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। এবার WhatsApp-এর মাধ্যমে কোভিড পরীক্ষা করা যাবে। আপনি কোভিড সংক্রমিত কি না, তা জানতে পারবেন এক্স-রে সেতু প্রযুক্তির মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে এই এক্স-রে সেতু ডেভেলপ করেছে কেন্দ্র। এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে গ্রামীণ এলাকার ১০ হাজার ডাক্তারকে।
আরো পড়ুন- ক্রিশ্চিয়ানো রোনাল্ড জানালেন জীবনের সেরা গোল এবং ট্রফি কোনটি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি এক্সরে সেতু ডেভেলপ করেছে কেন্দ্র। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ১০,০০০ ডাক্তারের একটি বিশেষ দল তৈরি করে তাদের এক্সরে সেতু সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
ওয়েবসাইটে বলা হয়েছে, X-Ray Setu হল Chest Xray-র ব্যাখ্যা। যা চিকিৎসকরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে জানতে পারবেন। গত ১০ মাস ধরে গবেষণা করে এর ডিজাইন করেছেন ARTPARK, নিরাময় হেল্ফ ও ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এর গবেষকরা। ব্যস্ত চিকিৎসকরা সহজে এবং দ্রুত Xraysetu ব্যবহার করতে পারবেন। আমরা বিশ্বাস করি যে, আগামীদিনে ভারতে স্বাস্থ্যক্ষেত্রে এটা মডেলে পরিণত হতে পারে।
আর্টওয়ার্কের CEO উমাকান্ত সোনি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, স্টার্টআপ নিরাময় এবং IISC-র সহযোগিতায় X-Ray Setu তৈরি করা হয়েছে। AI সিস্টেমের মাধ্যমে X-Ray ব্যবহার করে কোভিড শনাক্ত করা যাবে। XraySetu-তে প্রশিক্ষিত এমন ১০ হাজর চিকিৎসকের মধ্যে আগামী ১৫ দিনে মজবুত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছি আমরা। যাতে করে তৃতীয় ঢেউ এলে গ্রামীণ এলাকার চিকিৎসকদের কাছে সমাধান থাকে।
কিভাবে কাজ করবে?
কোন ব্যক্তির শরীরে যদি করোনার উপসর্গ দেখতে পাওয়া যায়, সেই ব্যক্তির এক্সরে করিয়ে তা আপলোড করতে হবে হোয়াটসঅ্যাপের এক্সরে সেতু চ্যাট বোটে। প্রযুক্তি ও ডাক্তারদের সহায়তায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই জানা যাবে সেই ব্যক্তি সংক্রমিত কিনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”