বালুরঘাটঃ লকডাউনের সুযোগে গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় শোরগোল, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উচ্চ বালিকা বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। করোনা অতিমারির জন্য রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রয়েছে। সেই মোতাবেক গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ও বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের জরুরী কিছু কাজের জন্য শনিবার ভারপ্রাপ্ত শিক্ষিকা বিদ্যালয় আসলে বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভাঙ্গা দেখতে পান। তার পরেই বিষয়টি পরিষ্কার হয় ।

বিদ্যালয় সূত্রের খবর, অফিস ঘরের একটি কম্পিউটার, কিছু নগদ টাকা ও বিদ্যালয়ের সিসি ক্যামেরা চুরি গিয়েছে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে । তবে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উচ্চ বালিকা বিদ্যালয় এমন চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা সরকার জানিয়েছেন, এমন চুরির ঘটনা সত্যিই উদ্বেগের কারণ । পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে তাদের সামগ্রী উদ্ধার করে দিক সেটাই চান ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন