বাংলা হান্ট ডেক্সঃ এবার সেঞ্চুরি হাঁকাল পেট্রোল। জীবনে বোধহয় প্রথমবার ১০০ টাকা লিটার দরে পেট্রোল কিনল মুম্বইবাসী। তবে শুধু মুম্বই নয়। দেশের প্রায় সব রাজ্যেই বেশ খানিকটা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, শনিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৬ পয়সা এবং ডিজেলের দাম ২৯ পয়সা বেড়েছে। শুধু মে মাসেই দেশজুড়ে প্রায় ১৫ বার বাড়ল জ্বালানির দাম। আপাতত দামের গ্রাফ নিম্নমুখী হওয়ার কোনও সম্ভবনাই দেখা যাচ্ছে না। বাণিজ্যনগরী মুম্বইতে এই প্রথম পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থানেও জ্বালানির দাম ১০০ টাকার গণ্ডি পার করেছে। দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম ৯৩.৯৪ টাকা, মুম্বইতে ১০০.১৯ টাকা, চেন্নাইতে ৯৫.৫১ টাকা এবং কলকাতাতে ৯৩.৯৭ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম দিল্লিতে ৮৪.৮৯ টাকা, মুম্বইতে ৯২.১৭ টাকা, চেন্নাইতে ৮৯.৬৫ টাকা এবং কলকাতাতে ৮৭.৭৪ টাকা হয়েছে।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি