বালুরঘাট; গঙ্গারামপুর: করোনা টিকা প্রদানকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে।পরিস্থিতি মোকাবেলায় বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক কর্তারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের টুরিস্ট লজের ভ্যাকসিন প্রদান কেন্দ্রে। এদিন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
আরো পড়ুন- মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাজ পড়ে প্রাণ গেল ২ বালকের, আহত ৭ জন
জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী ৪৫বছরের ঊর্ধ্বে ৫০জন ও ১৮বছরের ঊর্ধ্বে ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে গঙ্গারামপুর টুরিস্ট লজ থেকে। এই নির্দেশিকা মতোই বৃহস্পতিবার সকাল থেকেই টুরিস্ট লজের সামনে ভ্যাকসিনের জন্য ভিড় জমাতে থাকে গঙ্গারামপুর শহর ও ব্লকের মানুষজন। অভিযোগ বেলা বাড়তেই পৌরসভা এলাকার বাসিন্দাদের ভ্যাকসিন দিতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষজনকেই টুরিস্ট লজ থেকে দেওয়া হবে ভ্যাকসিন।এমন খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে থাকে পৌরসভা এলাকার মানুষজন। যার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।

পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।পরে প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি।তবে গতকাল থেকে টুরিস্ট লজ থেকে শহর এলাকার বাসিন্দাদের দেওয়া হবে না ভ্যাকসিন।গঙ্গারামপুর টুরিস্ট লজ থেকে শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষেরাই পাবে ভ্যাকসিন। এমনটাই জানালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”