বাংলা হান্ট ডেক্সঃ দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন ছ’মাস কেটে গিয়েছে। কৃষকরা এখন তাদের দাবি পুরনে দৃঢ় প্রতিঞ্জাবদ্ধ। তাদের তাঁবু এখন স্থায়ী কাঠামোতে বদলে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী আগে থেকেই মজুত করা আছে। তীব্র দাবদাহে এসি চালানোর জন্য গাজিপুর ও সিঙ্ঘু সীমান্তে জেনারেটরের ব্যবস্থাও করেছেন কৃষকরা। তাঁদের পরিষ্কার বক্তব্য, কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান বিক্ষোভ থেকে উঠবেন না।
আরো পড়ুন- দুর্যোগের মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের পাশে অভিষেক, ঘুরে দেখলেন ত্রান শিবির

ঐতিহাসিক এই কৃষক আন্দোলনের ছ’মাস পূর্ণ হওয়ায় বুধবার দেশ জুড়ে বনধের ডাক দিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালিয়ে এদিন বিক্ষোভ দেখান কৃষকরা। এক বিক্ষোভকারী বলেন, ‘‘এই আন্দোলন পঞ্জাব থেকে শুরু হয়ে হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। বাংলার পর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকেও বিজেপি-মুক্ত করতে চাই আমরা।’’

দেশ জুড়ে কোভিড পরিস্থিতিতে কৃষকদের এই আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর ফলে সংক্রমণ আরো বাড়তে পারে বলেও অনেকে আশঙ্কার প্রকাশ করেছেন। এই আন্দোলনের জেড়ে করোনা সংক্রমনও ‘সুপার স্প্রেড’ হতে পারে, এই আশঙ্কায় পঞ্জাবের মুখ্যমন্ত্রীও কৃষকদের আন্দোলন থেকে দূরে থাকার আর্জি জানিয়েছিলেন। এ বিষয়ে সংযুক্ত কিসান মোর্চার নেতা গুরমিত সিংহ বলেন, ‘‘আমরা করোনা ছড়াচ্ছি না। আমরা কৃষক, আমরা খাবার জোগান দিয়ে খাকি। যে খাবারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই সরকার তো মাস্ক, স্যানিটাইজার, ওষুধও দেয়নি আমাদের। এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ।’’


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”