বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আমফানের স্মৃতি ছিল বেশ ভয়ঙ্কর। আর সেই কারণেই এবার শুরু থেকেই রীতিমত সতর্ক রাজ্য। আজ সকাল সাড়ে নটা নাগাদ শুরু হয় ইয়াসের ল্যান্ডফল। হাওয়া অফিসের খবর অনুযায়ী, এগারোটার সময় যে ল্যান্ডফল সম্পন্ন হয় তার গতি ছিল প্রায় ১৫৫ কিলোমিটার/ঘন্টা। ওড়িশার বালাসোরের দক্ষিনে আজ ল্যান্ডফল হয় ইয়াসের (Yaas Cyclone) ।
আরো পড়ুন- চলতি বছরেই ভারতের আসছে ফাইজারের ৫ কোটি সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন
ইয়াসের ল্যান্ডফল হওয়ার পরেই তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। ব্লাড মুনের কারণে এই জলোচ্ছ্বাসের পরিমাণ ছিল আরো বেশি। ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘা, মন্দারমণি, চাঁদিপুর, জুনপুট, বাঁকিপুট সহ বিস্তীর্ণ এলাকা। গাছ ভেঙে পড়েছে পুলিশ কিয়স্কের উপরেও। প্রভাব পড়েছে নদীতেও। জলে ভেসে গিয়েছে একাধিক গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, প্রায় তিন ঘন্টা তাণ্ডব চালাবে এই ঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। কারণ এখানে হাওয়ার গতিবেগ হতে পারে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার অবধি।

দিঘার সমুদ্রের এমন ভয়াল জলচ্ছ্বাসে গত ৫০ বছরেও দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্রবল জলোচ্ছ্বাসে বোল্ডার টপকে রাস্তায় চলে আসছে ঢেউ। তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে অবিরাম বৃষ্টি। সকাল সাড়ে ৭টা নাগাদ গার্ডওয়াল টপকে দিঘা শহরে জল ঢুকতে শুরু করে। কার্যত জলের তলায় আশপাশের দোকানগুলো ভেসে যায়। ডুবে যায় রাস্তার উপর দাঁড় করানো মোটরবাইক, গাড়ি।

আগেই দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ঝোড়ো হাওয়ার দাপটে রামনগর ২ নম্বর ব্লকের সতিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৬-বি জাতীয় সড়কে গাছ উপড়ে বিপত্তি। দ্রুত এলাকায় পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে NDRF। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমরবেঁধে নাবে প্রশাসন। সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ। সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষকে উদ্ধারের জন্য নেমেছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন