বাংলা হান্ট ডেক্সঃ বঙ্গোপসাগর থেকে প্রবল গতিতে ধেয়ে আছড়ে পড়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াস (Yaas Cyclone)। যার ফলে সকাল থেকেই লন্ডভন্ড দিঘা। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে দিঘার বিস্তীর্ণ এলাকা। উত্তাল সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকছে রাস্তায়। প্লাবিত মন্দারমনি, তাজপুরও। রাস্তা টপকে হোটেলেও ঢুকেছে জল। ডুবে গিয়েছে সমুদ্র সংলগ্ন দোকানগুলিও। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমরবেঁধে নাবে প্রশাসন। সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ।
আরো পড়ুন- ইয়াস-এ ১৩৪টি বাঁধ ভেঙেছে, ৩ লাখেরও বেশি ঘর ভেঙেছে , জানালেন মুখ্যমন্ত্রী
#WATCH | West Bengal: Turbulent sea and strong winds witnessed in Digha of Purba Medinipur district.
At 9.30 am #CycloneYaas is about 30 km south-southeast of Balasore (Odisha). Current intensity of the storm is 130-140 kmph, as per IMD. pic.twitter.com/HLSmtsA1c2
— ANI (@ANI) May 26, 2021
পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যেতে পারে চিন্তা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭ কলাম সেনা মোতায়েন করা হয়েছিল।

দিঘায় ঝড় ও বৃষ্টির তাণ্ডব কমার পর দুপুর বারোটা নাগাদ সেনা বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষজনকে বের করে কাছাকাছি আশ্রয় শিবিরে পৌঁছে দেন তাঁরা।
হোটেলগুলির পাশাপাশি পাড়ায় ঢুকেও লোকজনকে বের করে আনেন তাঁরা। কোথাও দোকান থেকে বের করে আনেন মালপত্র।

কোথাও কোমর সমান জল, কোথায় হাঁটুজল পেরিয়ে দুর্গত লোকজনদের নিরাপদস্থানে নিয়ে যান তাঁরা। পাশাপাশি বিভিন্ন ছোট রাস্তায় এলাকার মানুষকে সঙ্গে হাতে হাত মিলিয়ে বালির বস্তা দিয়ে জল ঢোকা বন্ধ করতেও নামেন তাঁরা।
শুধু পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাই নয়, দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী একাধিক জায়গায় নদির বাঁধ বেঙে এলাকার পর এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমও। আশপাশের বসতি এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোসাবা, কুলতলির বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন