বাংলা হান্ট ডেক্সঃ সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাকরণ প্রক্রিয়া সারতে বদ্ধপরিকর ভারত। আর সেই পথে আরও একধাপ এগোতে চলেছে দেশ। সেই ধারাকে বজায় রাখতে চলতি বছরই ভারতের বাজারে চলে আসবে মার্কিন সংস্থা মডার্নার সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন (Corona Vaccine)। এই সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে ভারতকে পাঁচ কোটি টিকা দিতে পারবে।
আরো পড়ুন- রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির নোটিশ পাঠালো IMA
করোনা সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে দেশে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের কাজ চলছে। মূলত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যদিও টিকাকরণের গতি আরও বাড়াতে ভারতে এসেছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্ব ২০ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। যদিও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। চলতি বছরে ফাইজারের সিঙ্গেল ডোজ টিকা এলে টিকাকরণের গতি আরও বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
চলতি বছরই ধাপে ধাপে মিলবে ফাইজারের (Pfizer) ৫ কোটি ডোজ। জুলাই ও আগস্টে এক কোটি করে, সেপ্টেম্বরে ২ কোটি এবং অক্টোবরে এক কোটি ডোজ পাবে ভারত। তবে টিকা শুধুমাত্র কেন্দ্র সরকারকেই দেবে বলে জানিয়েছে সংস্থা। এরপর সরকার নিজের মতো করে তা বন্টনের সিদ্ধান্ত নেবে। যদিও সেই টিকার ভারতীয় বাজার মূল্য এখনো ঠিক হয়নি। এরপর ফাইজারের পাশাপাশি জনসন এন্ড জনসন কোম্পানির টিকার সঙ্গেও কথা চলছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”