বাংলা হান্ট ডেক্সঃ এবার যোগগুরু রামদেবের বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) উত্তরাখণ্ড ডিভিশন তাঁর বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে। অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের করা সাম্প্রতিকতম মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই মামলা করে IMA। গত সোমবার রামদেবের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।
আরো পড়ুন- Yaas Cyclone: ইয়াশের তান্ডবে লণ্ডভণ্ড দিঘা, এমন দৃশ্য আগে দেখেনি দিঘাবাসী
মানহানির নোটিশ পাঠানোর পাশাপাশি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) উত্তরাখণ্ডের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত এবং রাজ্যের মুখ্যসচিবকে লেখা এক চিঠিতে রামদেবের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়েছে।
গত সোমবারের পাঠানো নোটিশ অনুসারে, রামদেব যদি লিখিতভাবে এবং ভিডিও বার্তা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাঁর মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে তাঁকে ১০০০ কোটি টাকা দিতে হবে। একই সঙ্গে মানহানির একটি নোটিশও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রামদেবের অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্যে এর আগে ক্ষোভ জানিয়েছিলো আইএমএ। সরাসরি দেশের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনকে চিঠি লিখে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়। যে চিঠিতে বলা হয়েছিলো – মহামারী আইনে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নতুবা আধুনিক চিকিৎসা পদ্ধতি তুলে দেওয়া হোক। যথেষ্ট হয়েছে।
এরপর রামদেবকে চিঠি লেখেন ডাঃ হর্ষ বর্ধন। যে চিঠির পর রামদেব প্রাথমিকভাবে তাঁর আগের করা মন্তব্য থেকে সরে এলেও পরে ফের আইএমএ-র উদ্দেশ্যে ২৫টি প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে দেখা গেছে, অ্যালোপ্যাথি একটি স্টুপিড সায়েন্স। DCGI অনুমোদিত রেমডেসিভির, ফ্যাভি ফ্লু এবং অন্যান্য ওষুধগুলো করোনা রোগীদের সুস্থ করে তুলতে ব্যর্থ হয়েছে। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে লক্ষ লক্ষ রোগীর মৃত্যু হয়েছে। আধুনিক চিকিৎসকরা খুনি।
আইএমএ-র (IMA) অভিযোগ, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে ভয় ও হতাশা তৈরি করে নিজের অবৈধ ও অনুমোদনহীন ওষুধগুলো বিক্রি করে অর্থোপার্জনের চেষ্টা করছে রামদেব। নিজের এই মন্তব্যের দ্বারা অ্যালোপ্যাথি চিকিৎসকদের পরামর্শ না নেওয়ার জন্য সাধারণ মানুষের মনে একধরনের বিশ্বাস তৈরি করছেন তিনি। এর মাধ্যমে মানুষের জীবনে বিপদ ডেকে আনছেন তিনি। তাঁর বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করা উচিত।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি