অতনু ঘোষ, মেমারিঃ ক্যান্সার এমনি একটি রোগ – যা যে কোন পরিবারের উপর ভয়াবহ দুর্যোগ ডেকে আনে।অর্থের জন্য সংগ্রাম করতে হয় তার পরিবারকে। কিন্তু শুধু আর্থিক বিষয় নয় – একজন ক্যান্সার আক্রান্ত রোগীর দীর্ঘ দিনের সেবা, ডাক্তারের কাছে ছুটোছুটি – করতে করতে অনেক পরিবারেই সকল প্রচেষ্টাতে ছেদ পড়ে।একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য প্রতিটি ঘণ্টা, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তার ভবিষ্যৎ, তার পরিবারের জন্যও। কারণ প্রতিটি মুহূর্তই হতে পারে তার জীবনের শেষ মুহূর্ত। এমনই এক ক্যান্সার আক্রান্তের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলো এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্ন ফাউন্ডেশন। স্বপ্ন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যাদের স্বপ্ন সাধারণ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটানো। বর্তমানে এই করোনাকালে মেমারি 1 নম্বর ব্লকের কিস্কিন্দা গ্রামের আলাউদ্দিন মন্ডলের 10 বছরের শিশু আলামিন মন্ডল বর্তমানে ক্যান্সার আক্রান্ত। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা আলাউদ্দিন মন্ডল এর। তার ওপর বর্তমানে লকডাউন এর জেরে আরো নাজেহাল অবস্থা। ছেলের চিকিৎসার খরচ যোগানো দুস্কর হয়ে উঠেছে। এমত অবস্থায় আলাউদ্দিন মন্ডল এর পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ 10 হাজার টাকা স্বপ্ন ফাউণ্ডেশনের পক্ষ থেকে তুলে দেন স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্যরা। এই করোনা অতিমারির সময়ে মানুষ মানুষের বাড়িতে যায় না। এমত অবস্থায় বাড়িতে গিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা এক অমূল্য মানবিকতার দৃষ্টান্ত বলে মনে হয়। স্বপ্ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাহায্য ও ভবিষ্যতে অন্যান্য সাহায্যের আশ্বাস পেয়ে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন ক্যান্সার আক্রান্ত পরিবার টি। ক্যান্সারাক্রান্ত পরিবারটির পক্ষ থেকে আমাদের মাধ্যমে সকলের কাছে আবেদন এইযে “যদি কোন সহৃদয় ব্যক্তি বা কোন স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আগামী দিনে আলামিন মন্ডল আরো পাঁচটা সুস্থ শিশুর মত শৈশব জীবন কাটাতে পারবে। স্বপ্ন ফাউন্ডেশন আগামী দিনে আরও বেশি করে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবে এই আশা রাখি এবং আলামিন মন্ডল এর দ্রুত আরোগ্য কামনা করি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI