বালুরঘাটঃ বাড়িতে জাকজমক করে মেয়ের জন্মদিন পালন না করে সেই অর্থে করোনা কালে বামেদের চালানো শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিলেন বাবা। আজ বালুরঘাট শহরের পুরবাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা বামপন্থা আদর্শে বিশ্বাসি শিক্ষক সুকুমার কর্মকার তার মেয়ে সিমরনের এভাবে জন্মদিন পালন করার উদ্যোগী হওয়ার ঘটনা সারা ফেলেছে জনমহলে।
আমরা যখন মাংস ভাত কি মাছ ভাত খাচ্ছি, তখন অনেক মানুষ হয়তো এই করোনার অতিমারির চলা লকডাউনে র সময়ে ডাল ভাতও জোটাতে পারছে না। তাই এবার বাড়িতে একমাত্র মেয়ে সিমরনের এবারে ১৫ বছরে পা দিতে চলার জন্মদিন পালনের অনুষ্ঠান বন্ধ করে, অনুষ্ঠানের জন্য জমানো টাকা মানুষের সেবায় এগিয়ে এসেছেন শিক্ষক সুকুমার কর্মকার। খাবারের প্যাকেটে যেমন মাংস, , রয়েছে তেমনি মিষ্টান্ন ও রয়েছে। তবে প্রশ্ন উঠতে পারে কেন শ্রমজীবী ক্যান্টিনের মধ্যেমে এই খাবার বিলি, তারও জবাব হাতের কাছে মজুত তার। যেহেতু তিনি বামপন্থায় বিশ্বাসি পাশাপাশি তিনিও এই ক্যান্টিনের সাথে জড়িত তাই তাদের বাহিনীর মধ্যমেই তিনি মেয়ের জন্মদিন পালনের রাস্তা বেছে নিয়েছেন।
রেশন থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিলির ব্যবস্থা করেছে সরকার। লকডাউনে বাজারে ব্যক্তিগত উদ্যোগেও দুঃস্থদের চাল, ডাল, আলু দিচ্ছেন অনেকেই। কিন্তু মাংস ভাত সহ টক ঝাল মিষ্টি সহ খাবার অনেককেই বিলি করতে এগিয়ে আসতে খুব মানুষকে দেখা গেছে। সেদিক দিয়ে সে শ্রমজীবী ক্যান্টিনের মধ্যমেই হোক না কেন একমাত্র মেয়ের জন্মদিন পালনে অসহায় মানুষের মধ্যে খাবারের প্যাকেট তুলে দিয়ে বালুরঘাটে নজির রাখলেন বালুরঘাটের শিক্ষক সুকুমার কর্মকার। আর তার এই কাজকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট শহরের মানুষজন।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”