বাংলা হান্ট ডেক্সঃ তিনি সুন্দরবনের সুখ-দুঃখের সঙ্গী। সুন্দরবনের যেকোনো সমস্যায় যাঁকে আগে দেখা যায় তিনি আর কেউ নন কান্তি গাঙ্গুলি। নির্বাচনে তাঁর দল হেরেছে, তিনিও হেরেছেন। কিন্তু নির্বাচন পরবর্তীতে সুন্দরবনে কোভিড মোকাবিলায় তিনি সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীতে তৈরি করেছেন ৫০ বেডের কোভিড সেফ হোম। যা কোভিড আক্রান্তদের পাশে নিয়ে কাজ করে চলেছে। কান্তি গাঙ্গুলি যাঁর মূল উদ্যোক্তা। এবার কোভিড মোকাবিলার পাশাপাশি ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আবার সুন্দরবন পাড়ি দিয়েছেন সুন্দরবনের অগ্রদূত কান্তি গাঙ্গুলি।
আরো পড়ুন- ‘মেয়াদ ফুরোলেই রাজ্যপালের ঠাঁই হবে প্রেসিডেন্সি জেলে’, কটাক্ষ কল্যাণের
ঝড়ের আগে কান্তি আসে – সুন্দরবন অঞ্চলের মানুষের মুখে মুখে একথা ঘুরে বেড়ায়। আয়লা, ফণি, আমফান ঘূর্ণিঝড়ের সময় এই কথার প্রমাণ পেয়েছে এলাকাবাসী। ‘যশ’-এর সময়েও অন্যথা হচ্ছেনা।

গতকাল তিনি জানিয়েছেন, কোভিড মোকাবিলার পাশাপাশি যশ মোকাবিলায় পুরোদস্তুর তৈরি। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে।”

নিজের পোস্টে রাজ্য সরকারের কাছে দুটি আবেদন জানিয়েছেন তিনি। সেগুলো হলো ১) ফ্লাড শেল্টারে মানুষকে আশ্রয় দেওয়ার আগে দেহের তাপমাত্রা দেখে নেওয়া হোক ও অসুস্থ সাধারণ মানুষের জন্য আলাদা আশ্রয় তৈরী করা হোক, যাতে গ্রামে করোনা আরো ছড়িয়ে না যায়। ২) মানুষ পানীয় ও দরকার পড়লে বৃষ্টির জল যেন জমা করে রাখেন কারণ বাঁধ ভাঙলে নোনা জল পানের অযোগ্য।

একের পর এক নির্বাচনে পরাজিত হলেও সুন্দরবন এলাকার মানুষের পাশ থেকে সরে যাননি তিনি। ক্লান্তিহীনভাবে তাঁদের বিপদে আপদে সর্বদা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ‘কমরেড’। একুশের নির্বাচনে হেরে গিয়েও সংবাদমাধ্যমের সামনে জোর গলায় জানিয়েছিলেন ‘ফলাফল যাই হোক না কেন মানুষের পাশে থাকবো’। তাই ‘যশ’ আছড়ে পড়ার খবর আসতেই ‘ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে’ এলাকায় ঝাঁপিয়ে পড়ছেন তিনি।
ইতিমধ্যেই মুকুন্দপুরে নিজের উদ্যোগে কোভিড হাসপাতাল চালু করেছেন তিনি। আপাতত ৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে ওই হাসপাতালে। খুব শীঘ্রই তা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত হবে জানিয়েছেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”