অতনু ঘোষ, মেমারিঃ করোনার ত্রাস থেকে আবিশ্বের পরিত্রাণ কবে মিলবে? তার কোনো সংকেত মিলছে না। সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ এবং মৃত্যুর দ্রুত হারে বেড়ে চলার খবরকে সঙ্গে নিয়ে রাজ্য ১৫ দিনের লকডাউনের অষ্টম দিনে প্রবেশ করল, যে লকডাউন সারা রাজ্যে চলার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৫ ই মে । তাই বর্তমানে সমস্ত গণপরিবহন বন্ধ। বর্তমানে বেশ কিছু মানুষ আছে যারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে লকডাউন চলার ফলে তাদের আয় পুরোপুরি ভাবে বন্ধ। অনেক টোটো চালক দের ব্যাংকের ঋণ থাকায় তারা যেমন সমস্যায় ণপড়েছেন তেমনি পেটের ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে টোটো চালক দের। টোটো চালকরা বলেন যাত্রীদের যেমন পরিবহণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে, আমাদেরও উপার্জনের দরকার। টোটোর ব্যাঙ্ক ঋণ শোধ করতে হচ্ছে। লকডাউন শুরু হয়ে থেকে কোনও আয় হয়নি।’’ এমত অবস্থায় তারা খুব কষ্টে দিনযাপন করছে। এমত অবস্থায় পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের MBEU টোটো ইউনিয়ন টোটো চালক দের পাশে দাঁড়ালো— এদিন মেমোরি ১ নম্বর ব্লকের কেষ্টপুর মোরে- বেশকিছু টোটো চালকের হাতে মাস্ক, স্যানিটাইজার সাথে সাথে চাল আলু ডাল সহ বেশ কিছু খাদ্য সামগ্রী-তুলে দেওয়া হলো মেমারি নম্বর ব্লক ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লক- তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ও বাগিলা অঞ্চলের কার্যকারী সভাপতি অর্ক ব্যানার্জি, মেমারি ১ নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের সভাপতি সেখ হাসিবুর রহমান, মেমারি ১ নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের সম্পাদক রাজেশ মল্লিক, এবং টোটো চালক গৌতম কুন্ডু,কোরমান, সমির সহ অন্যান্য আরো বেশকিছু টোটো চালক গণ,————- মেমারি ১ নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়নের এই সাহায্য পেয়ে খুশি টোটো চালকেরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন