বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে গোটা দেশ। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে নয়া বিপদ ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) । বিপদ বলে বিপদ, ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্র। এই রোগকে মহামারি ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরো পড়ুন- পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ! ‘কোভিড একমাত্র কারন নয়’ জানাল স্বাস্থ্যদপ্তর
শুক্রবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নয়া গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর।
গাইডলাইনে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার জরুরি। বিশেষ করে ধূলো-বালিময় এলাকায় গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, প্রত্যেকটি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলার জন্য একটি আলাদা করে বিশেষজ্ঞ টিম তৈরি করতে হবে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাস রোগীকে কী কী ওষুধ দিতে হবে এবং তার ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ২০ জন সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিস পরিস্থিতি ও তার চিকিত্সা সংক্রান্ত বিষয় তদারকি করবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই দুটির মধ্যে যে কোনও একটি হাসপাতালকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিত্সায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাত সহ দেশে একাধিক রাজ্যে এই সংক্রমণের হদিশ মিলেছিল। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”