বড় সিদ্ধান্ত নিল রাজ্য, করোনা টিকার অগ্রাধিকারের তালিকায় এ বার ব্যাঙ্ককর্মীরা। সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। পাশাপাশি, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। তাই ব্যাঙ্ককর্মীদেরও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণে মমতার ভূমিকায় মুগ্ধ রাজ্যের ব্যাঙ্ককর্মীরাও।
আরো পড়ুন- অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করল বিশেষজ্ঞরা
অগ্রাধিকারের তালিকায় রয়েছেন, ভোট প্রক্রিয়ার সময় টিকা না নিতে পারা শিক্ষক-সহ বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও। এ বার সেই তালিকাতেই চলে এলেন ব্যাঙ্ক কর্মীরা। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্ক অফিসার সংগঠন, ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন’।
এছাড়া অগ্রাধিকারের তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধারা। এর পর গত সপ্তাহে নতুন করে দৈনন্দিন জনজীবনে যুক্ত থাকা বিভিন্ন পেশার কর্মীদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। সব্জি, মাছ, মুদিখানা-সহ অত্যাবশকীয় পণ্যের ব্যবসায়ী ও অন্যান্য কর্মী, রেশন ডিলার, গ্যাস বণ্টন সংস্থা ও পেট্রোল পাম্পের কর্মী, হকার, ট্যাক্সি-অটো-টোটোচালক-সহ পরিবহণ কর্মী, সরকারি-বেসরকারি হোমের আবাসিক ও কর্মী, সাংবাদিকেরা রয়েছেন এই তালিকায়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন