বাংলা হান্ট ডেক্সঃ মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এনকাউন্টারে কমপক্ষে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত সব মাওবাদীর দেহ উদ্ধার করেছে পুলিশ।
আরো পড়ুন- মস্কো ভ্রমনে ভ্যাকসিন ফ্রী! ভারতীয়দের জন্য অভিনব সুযোগ
আজ, শুক্রবার ভোররাতে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার এতাপল্লির জঙ্গলে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা। গোপণ সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। মহারাষ্ট্র পুলিসের সি-৬০ ইউনিটের প্রশিক্ষিত জওয়ানরা জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেন। এরপরই পুলিসকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জনাকয়েক মাওবাদী। সেই সুযোগে ঘটনাস্থল থেকে অনেক মাওবাদী পালিয়ে যায়। তবে পালটা জবাব দেন পুলিস কর্মীরাও। পুলিসের চালানো গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জন মাওবাদীর। গড়চিরৌলির ডিআইজি সন্দীপ পাতিল জানিয়েছেন, বাহিনীর কাছে খবর ছিল যে সেখানে মাওবাদীদের একটি দল গোপণে জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়েছে। খবর পেয়েই রওনা দেয় কমান্ডো টিম। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। গড়চিরৌলির পুলিস সুপার অঙ্কিত গয়াল জানান, প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে। সেখানে মোট ১৩ জনকে নিকেশ করে পুলিশ। বাকি কয়েকজন মাওবাদী জঙ্গল থেকে পালিয়েছে। তাদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন