বাংলা হান্ট ডেক্সঃ বিপাকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজ্যে ভোটপ্রচারে এসে উসকানিমূলক মন্তব্য দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল মানিকতলা থানায়। সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদহ-র এসিজেএম আদালত। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানি।
আরো পড়ুন- অক্সিজেন সিলিন্ডারের হিউমিডিফায়ার পরিষ্কার না করলে ছড়াতে পারে ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক করল বিশেষজ্ঞরা
“আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। আমি যা করি, আমি তাই বলি।”
“তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টার৷”
এমন আরও অসংখ্য উস্কানিমূলক ফিল্মি ডায়লগ দিয়ে ভোটের বাজারে মাথায় গেরুয়া পতাকা বেঁধে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতা ও কর্মীদের উস্কানি দিতে দেখা গিয়েছিল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। যদিও ভোট মিটতে বাংলায় বিজেপি তিন অঙ্কের আসন ছুঁতে পারেনি দেখার পর থেকেই কার্যত বাংলা থেকে পাততাড়ি গুটিয়েছেন মিঠুন।
কিন্তু বিভিন্ন জনসভায় গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন সব উস্কানিমূলক ডায়ালগ দেওয়ার ফলে তারপর থেকে রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের কর্মীরা খুন হচ্ছেন বলে অভিযোগ করে আগেই লিখিত অভিযোগ জমা পড়েছিল মানিকতলা থানায়।
এবারে সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদহ-র এসিজেএম আদালত। আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”