বাংলা হান্ট ডেক্সঃ নারদা মামলার শুনানি না হওয়ায় তীব্র মনখারাপ হেভিওয়েট নেতাদের। এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেল, শুনানি আজ বাতিল হতেই বিষাদের ছবিটাই যেন স্পষ্ট হেভিওয়েটদের ঘিরে। সমর্থকদের অবশ্য শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন প্রত্যেকেই।
আরো পড়ুন- জল্পান বাড়িয়ে ১৪ জন বিজেপির বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন
সিবিআই-ফাঁসে আটকে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর গত কাল রাত অবধি তিনি নিশ্চিত ছিলেন বৃহস্পতিবার ছাড়া পাবেন তিনি৷ আদালতে তাঁর পক্ষে সওয়াল কী হবে তা তিনি আলোচনা করেছেন আইনজীবীদের সঙ্গে। এ দিন সকাল থেকেই জেলের একাধিক আধিকারিকের কাছে খবর নিয়েছেন। এমনকী গত কালের সওয়াল জবাব নিয়ে সংবাদপত্রের লেখাও পড়েছেন। পরিবার সূত্রে খবর, তাঁর জ্বর আছে। তার পেটের সমস্যা এখনও রয়েছে। তাকে বারবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে বললেও তিনি রাজি নন। কারণ তিনি আত্মবিশ্বাসীই ছিলেন, আজ ছাড়া পেয়ে যাবেন। আজ আদালতে শুনানি হচ্ছে না এমনটা মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন। তারপর বেশ কয়েকজন দেখা করতে আসলেও তিনি কারও সঙ্গেই দেখা করেননি। একমাত্র স্ত্রীর সঙ্গে দেখা করে কিছুক্ষণ একান্তে কথা বলেন তিনি।স্ত্রীকে জানান, অসুস্থ থাকলেও এসএসকেএম যেতে রাজি নন তিনি।
এ দিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেবুলাইজর চলছে মাঝে মধ্যেই। শ্বাসকষ্ট থাকায় হৃদযন্ত্রের সামান্য সমস্যা রয়েছে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা ওঠা নামা করছে। প্রচন্ড বিরক্ত তিনি এদিনের শুনানি স্থগিত হওয়ায়। রাজনৈতিক লড়াইয়ের ফল এই সিবিআই টানাপোড়েন, মত তাঁর। সূত্রের খবর, আজ এতটাই বিরক্ত ছিলেন তিনি যে ঠিক করে চিকিৎসকদের সঙ্গেও কথাও বলেননি। চিকিৎসকরাও বলছেন, মানসিক চাপ তৈরি হয়েছে ঘটনাপ্রবাহের কারণে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন