বাংলা হান্ট ডেক্সঃ কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আক্রান্ত ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। কারণ, তাঁর বাড়িতে নিভৃতবাসের জায়গা নেই। সংক্রমণের আশঙ্কায় ১০০ ডায়েল করেন প্রতিবেশীরা। এর পর স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স এসে নবকুমার মণ্ডল নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কলকাতার ঢাকুরিয়ায়।
আরো পড়ুন- ভূমধ্যসাগরে নৌকাডুবি: উদ্ধার করা ৩৩ জনই বাংলাদেশি, নিখোঁজ ৫০ জনের বেশি
৬ জনের সংসার। কিন্তু ঘর মাত্র একটি। সঙ্গে বারান্দা লাগোয়া একফালি রান্নাঘর। বাড়িতে জায়গার অভাব। নিভৃতবাসেরও কোনও সুযোগ নেই সেখানে। বরং সকলের সঙ্গে থাকলে পরিবারের অন্যদের সংক্রমণের আশঙ্কা। তাই বাড়ির বাইরে রাস্তায় রাস্তায় বুধবার ঘুরে বেড়াচ্ছিলেন নবকুমার।
পড়শিরা পড়শিরা নবকুমারের বাড়ির অবস্থা জানতেন। কিন্তু তাঁরাও নবকুমারের এই ‘ঘুরে বেড়ানো’কে মানতে পারছিলেন না, কারণ, তাঁদের সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছিল। সে কারণেই বুধবার তাঁরা আবার যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনের সঙ্গে। কিন্তু বেলা পর্যন্ত তাদের তরফে কোনও উদ্যোগ না দেখে শেষমেশ ১০০ ডায়ালে যোগাযোগ করা হয়। পরে বুধবার বিকেল ৫টা নাগাদ অ্যাম্বুল্যান্স এসে রাজারহাট সিএনসিআই-তে নিয়ে যায়। সেখানেই আপাতত ভর্তি নবকুমার।
স্থানীয়েরা জানিয়েছেন, নবকুমারের বাড়িতে নিভৃতবাসে থাকার মতো কোন জায়গা নেই । মঙ্গলবার রাতটা তিনি ঢাকুরিয়াতেই একটি রাজনৈতিক দলের অফিসে কাটান। এর পর সকাল থেকেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। কিন্তু তাঁরাও নবকুমারের এই ‘ঘুরে বেড়ানো’কে মানতে পারছিলেন না, কারণ, তাঁদের সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছিল। সে কারণেই বুধবার তাঁরা আবার যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনের সঙ্গে। কিন্তু বেলা পর্যন্ত তাদের তরফে কোনও উদ্যোগ না দেখে শেষমেশ ১০০ ডায়ালে যোগাযোগ করা হয়। পরে বুধবার বিকেল ৫টা নাগাদ অ্যাম্বুল্যান্স এসে রাজারহাট সিএনসিআই-তে নিয়ে যায়। সেখানেই আপাতত ভর্তি নবকুমার।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন