বাংলা হান্ট ডেক্সঃ রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ! রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ঘটনায় বুধবার রাজ্যের পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। বেআইনি ওই কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করেছে, তার রিপোর্ট বিকেল ৫টার মধ্যে পুলিশ কমিশনারকে জমা দিতে বলেছেন ধনখড়।
আরো পড়ুন- রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ! বিকেল ৫ টার মধ্যে রিপোর্ট তলব রাজ্যপালের
একই সঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছেন, রাজ্যের পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণ কী?বুধবার ধারাবাহিক ৩টি টুইটে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন রাজ্যপাল। সোমবার নিজাম প্যালেসে রাজ্যের ৪ হেভিওয়েট নেতাকে গ্রেফতার ঘটনায় রাজভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সমর্থকরা। পরে মঙ্গলবার ওই একই জায়গায় ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখান এক ব্যক্তি। ২টি ঘটনারই ভিডিয়ো শেয়ার করে টুইটারে ধনখড় লিখেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা বিক্ষোভকারীদের সরানোর কোনও ব্যবস্থা নেয়নি। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
And on this stance @KolkataPolice (laughable one) is that the man was keen to have photo with Raj Bhawan background. No action whatsoever taken. pic.twitter.com/95mmLGghSC
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 19, 2021
ওই টুইটে মমতাকে উদ্ধৃত করে রাজ্যপাল লিখেছেন, ‘রাজভবনের মূল প্রবেশ দ্বারের সামনে যে আইন শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। এ ব্যাপারে কলকাতা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাও চোখে পড়ার মতো। বিশেষ করে রাজভবন চত্বরে, যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে এমন ঘটনা ঘটতে দেখে রিপোর্ট তলব করতে বাধ্য হলাম’।
এ ব্যাপারে অভিযোগ জানিয়ে লেখা চিঠিটিও টুইট করেছেন ধনখড়। চিঠিতে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল জানিয়েছেন, ‘এলাকায় পুলিশের উপস্থিতি সত্ত্বেও রাজ্যের প্রধানের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ফোন করতে হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে। অথচ তার পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি কলকাতা পুলিশ কমিশনারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে’।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি