বিগত প্রায় একমাস ধরে করোনার রেকর্ড ভাঙা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। তবে তিনদিন ধরে করোনার দৈনিক সংক্রমণে হ্রাস আশার আলো দেখাচ্ছে। ৬ মে দৈনিক সংক্রমণ রেকর্ড ভেঙেছিল ভারতে। সেদিন ৪ লক্ষ ১৪ হাজার ২৮০ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই দিনই সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ২৮ হাজার ৩৪৯ জন। মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯২৩ জনের।
আরে পড়ুন- ‘শোভনের সঙ্গে আমাকেও ভর্তি নিন,’ SSKM এ কান্নাকাটি বান্ধবী বৈশাখীর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে ২৫ লক্ষ ভারতীয় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও এক সপ্তাহে ৩২ হাজার মানুষ এই মারণ ভাইরাসের প্রাণ হারিয়েছেন। তবে এবার ধীরে ধীরে কমছে সংক্রমণ। পরপর দু’দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬৩ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সংখ্যাটা অনেক বেশি হলেও, বিগত দিনগুলোর থেকে কম হওয়ার আশার আলো দেখা যাচ্ছে।
তবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃতের সংখ্যা বেড়েছে দেশে। ৪ হাজার ৩২৯ জনের মৃত্যুতে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। আরেকদিকে ২৪ ঘণ্টায় যেমন ৩ লক্ষের নিচে নেমেছে দৈনিক সংক্রমণের হার, তেমনই অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২২ হাজার ৩৯১ জন মানুষ এই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এই পরিসংখ্যান গোটা দেশের জন্য শুভ সঙ্কেত নিয়ে আসছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”