সমুদ্রের নীচে বিশ্বের সর্ববৃহৎ কেবল সিস্টেম তৈরি করবে Reliance Jio। মূলত ভারতকে কেন্দ্র করেই তৈরি হবে এই কেবল সিস্টেম। ভারত ও পার্শ্ববর্তী দেশে বিপুল ডেটার চাহিদার কথা মাথায় রেখে সাবমেরিন কেবল সাপ্লাই SubCom-এর সঙ্গে হাত মিলিয়ে এবং সেই সঙ্গেই একাধিক আন্তর্জাতিক কোম্পানির সাহায্য নিয়ে এই কাজ করতে চলেছে Jio। একটি বিবৃতি জারি করে কোম্পানির তরফে বলা হচ্ছে, ‘উচ্চ ক্ষমতার এই হাই স্পিড কেবল সিস্টেম 200Tbs-এর বেশি স্পিড-সহ 16,000 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে।’
ইন্ডিয়া-এশিয়া-এক্সপ্রেস (IAX) সিস্টেম ভারতকে দক্ষিণ পূর্ণ এশিয়ার দেশগুলির সঙ্গে যুক্ত করবে, যা সিঙ্গাপুর ছাড়িয়ে আরও এগিয়ে যাবে। অন্যদিকে ইন্ডিয়া-ইউরোপ-এক্সপ্রেস (IEX) ভারতকে পশ্চিমের দেশগুলির সঙ্গে যুক্ত করবে। এই সিস্টেম ভারতকে মধ্যপ্রাচ্যের দেশগুলির হয়ে ইউরোপের সঙ্গে কেবেলের মাধ্যমে সরাসরি যুক্ত করবে। বিশ্বের বিপুল সংখ্যক দেশকে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত রাখবে এই কেবল সিস্টেম। এছাড়াও মাঝে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে ইন্টার এক্সচেঞ্জ পয়েন্ট ও কনটেন্ট হাবের মাধ্যমে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী এই সার্ভিস বাড়ানোও সম্ভব হবে। IAX ও IEX-এর মাধ্যমে ভারতের অন্দরে ও ভারতের বাইরের ক্লাউড পরিষেবা ব্যবহারে সুবিধা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন