রাজেন্দ্র নাথ দত্ত : মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৩ বছরের শিশু কন্যার গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মেয়েকে খুনের পর ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত। কিন্তু কেন এই নৃশংসতা? তা জানতে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সাহাবুল শেখ। স্ত্রী সন্তানদের নিয়ে রঘুনাথগঞ্জেই থাকতেন তিনি। পেশায় কৃষক। অন্যদিনের মতোই রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। অভিযোগ, এরপরই গভীররাতে ধারালো অস্ত্র নিয়ে প্রথমে বছর তিনেকের আসমা খাতুনের উপর চড়াও হয় বাবা সাহাবুল। গলার নলি কেটে দেয় তার। এরপরই ছেলের উপর চড়াও হয় অভিযুক্ত। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে পরিবারের সবাই ছুটে এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। তড়িঘড়ি দুই খুদেকে হাসপাতালে নিয়ে যান মা টিয়ারা বিবি।জানা গিয়েছে, সেখানেই চিকিৎসকরা আসমা খাতুনকে মৃত বলে ঘোষণা করে। আহত শিশুপুত্রের অবস্থা সংকটজনক। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। ঘটনার খবর পেয়েই রঘুনাথগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত। কেন এভাবে সন্তানদের হত্যার চেষ্টা করল সাহাবুল? পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন অভিযুক্ত যুবক। সত্যিই কি তাই? নাকি এই নৃশংসতার নেপথ্যে অন্য রহস্য লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, সাহাবুল ও টিয়ারার দাম্পত্যকলহ ছিল কি না, পরিবারে কোনও সমস্যা ছিল কি না, তা জানতে প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন