কাঠমাণ্ডু: নেপালের প্রধানমন্ত্রী পদে ফের শপথ নিলেন কে পি শর্মা ওলি। শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। নেপালের ৪৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬৯ বছরের কমিউনিস্ট নেতা। তাঁর সঙ্গে এদিন শপথ নেন উপ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। উপ প্রধানমন্ত্রী করা হয়েছে ঈশ্বর পোখারেলকে।
এর আগে কে পি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধের পর সোমবার অনাস্থা ভোটে হেরে যান। তবে পরে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহ্বান জানান।
পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ঠ জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি। এতে পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ওলি প্রধানমন্ত্রীর পদে পুনর্বহাল হয়েছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন