বালুরঘাটঃ ফুলবাড়ির মালঞ্চায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর,ঘটনায় গুরুতর আহত আরো এক। ঘটনার পরে বুধবার মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে মৃতরা হলেন অনিল টিজ্ঞা (৪৫),সঞ্জয় টিজ্ঞা (৩৮) ও আহত ব্যক্তি মন্টু কুজুর। সকলের বাড়ি তপন থানার নিনগর এলাকায়।
আরো পড়ুন- ইজরায়েলে হামাসের রকেট হমলা, মৃত্যু এক ভারতীয় মহিলার
পরিবার সূত্রে খবর মঙ্গলবার গঙ্গারামপুর থানার নারই এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিন ব্যক্তি। সন্ধ্যায় মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনজন।সেই সময় ফুলবাড়ীর মালঞ্চা রেলগেট এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে তিন ব্যক্তি। ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক ব্যক্তির, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়।শিলিগুড়ি নিয়ে যাবার পথে মৃত্যু হয় আর একজনের। বাকি একজনের চিকিৎসা বলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরে বুধবার মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন