বাংলা হান্ট ডেক্সঃ চাপড়া গ্রামীণ হাসপালের একটি পরিত্যক্ত জায়গা থেকে সকেট বোমা উদ্ধার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে একটি গোপণ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। উদ্ধার হয় ৮-১০টি সকেট বোমা। চাপড়া থানার পুলিস বোমাগুলিকে আপাতত কড়া নজরদারির মধ্যে রেখেছে৷ বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে সেগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ হাসপাতালে পরিত্যক্ত জায়গায় একটি বাক্স দেখতে পায়। তাতে ছিল ওই বোমা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বোমা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য মজুত করে রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।
নির্বাচন প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণ হলেও হাসপাতালে যেখানে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে রোগীরা, তার পাশেই ছিল এই বোমার বাক্সটি। ফলে যে কোনও মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা ঘিরে আতঙ্কিত এলাকার মানুষ। প্রশাসনিক কড়া নজরদারিতে নির্বাচনের মধ্যে কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশ্ন, তা হলে কি সেই সময় মজুত করা বোমা উদ্ধার হচ্ছে এখন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন