রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সুতিতেবন্ধ ঘরের মধ্যে থেকে স্বামী-স্ত্রী ও ১ মাসের মেয়ের মৃতদেহ উদ্ধার হল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত নুরপুর ঘোষপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্রীমন্ত সিংহ (২৮), ববিতা দাস (২৩) ও শ্রীমতি সিংহ (১ মাস)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।এই ঘটনার বিষয়ে ববিতার বাবার অভিযোগ, শ্রীমন্ত ও ববিতার উপর অত্যাচার করত শ্রীমন্তর বাড়ির লোকজন। রবিবার রাতে তারাই ৩ জনকে খুন করেছে। আমরা সোমবার দুপুরে বিষয়টি জানতে পারার পরেই পুলিশে খবর দিই। পুলিশ সন্ধ্যায় বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও। তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন