বাংলা হান্ট ডেক্সঃ গরুপাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডল ও তাঁর সঙ্গীকে তলব করল সিবিআই। কাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ তৃণমূলের জেলা সভাপতিকে।
সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। তাদের হাতে তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করেছে CBI, সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতিকে।
এদিকে বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে বলে সোমবার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ইলেকশনের আগে অনুব্রতর বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। ২৭ তারিখ যেতে বলেছে। ‘কেষ্ট’কে তৃণমূল নেত্রী উপদেশ দিয়েছেন,”আমি বলে দিয়েছি, একদম যাবি না। ইলেকশন প্রসেস ওভার হবে তারপর যাবি। আমি একটা পার্টির পলিটিক্যাল কর্মী। বাধা দেবেন না।”
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই (CBI)। বীরভূমের জেলা সভাপতিকে মঙ্গলবার হাজিরার নোটিস দেওয়া হয়েছে।.

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন