বাংলা হান্ট ডেস্ক; দীর্ঘ একমাসের লড়াই শেষ। নিমতায় আক্রান্ত BJP কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু হল। গত মাসে উত্তর ২৪ পরগনার নিমতায় আক্রান্ত হয়েছিলেন ৮০ বছরের ওই বৃদ্ধা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল BJP।

গত ২৬ ফেব্রুয়ারি ছেলেকে বাঁচাতে গিয়ে নিমতায় গুন্ডাদের হাতে আক্রান্ত হন ৮০ বছরের বৃদ্ধা শোভা মজুমদার। বিজেপির দাবি, ছেলে বিজেপি করায় তাঁকে মারতে এসেছিল তৃণমূলের গুন্ডারা। তার পর থেকে প্রায় ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। দিন কয়েক আগে তিনি বাড়ি ফেরেন। রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। বিজেপির দাবি, তৃণমূলের মারধরেই মৃত্যু হয়েছে বৃদ্ধার।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, যে কোনও মৃত্যুই দুঃখজনক। ওনার বয়স হয়েছিল। সেজন্যই মৃত্যু হয়েছে।
আরো পড়ুন- দ্বিতীয় দফায় আক্রমণ করলেই কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের
সোমবার বৃদ্ধার ডেথ সার্টিফিকেট প্রকাশ্যে এলে দেখা যায় তাতে স্পষ্ট লেখা রয়েছে, ‘কার্ডিওরেসপিরেটরি ফেরইয়োরে মৃত্যু হয়েছে। সঙ্গে তাঁর শরীরে গুরুতর ইন্টারনাল হ্যামারেজ ও ইন্টারনাল ইনজুরি রয়েছে। মাথায়, মুখে আঘাত রয়েছে। যা এক মাস আগে মারধরের ফলে হয়েছে।’
এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে পদ্মশিবির। এদিন টুইট করে শোক প্রকাশ করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা । এই ঘটনায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে।হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে।’
Anguished over the demise of Bengal’s daughter Shova Majumdar ji, who was brutally beaten by TMC goons.
The pain & wounds of her family will haunt Mamata didi for long. Bengal will fight for a violence-free tomorrow, Bengal will fight for a safer state for our sisters & mothers. pic.twitter.com/ZmKNgjdMpH
— Amit Shah (@AmitShah) March 29, 2021
জেপি নাড্ডা তাঁর আত্মার শান্তি কামনা করে লিখেছেন ” ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হোলো । বিজেপি এই বলিদান কে সর্বদা মনে রাখবে । ইনি ও বাংলার ‘মা’ ছিলেন ইনি ও বাংলার ‘মেয়ে’ ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে ।
নিমতার বৃদ্ধ 'মা' শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি ।
ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হোলো । বিজেপি এই বলিদান কে সর্বদা মনে রাখবে । ইনি ও বাংলার 'মা' ছিলেন ইনি ও বাংলার 'মেয়ে' ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে । pic.twitter.com/FIuYeNfbjW
— Jagat Prakash Nadda (@JPNadda) March 29, 2021

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”