বাংলা হান্ট ডেক্স ; ইভিএমে কারচুপি করছে বিজেপি। প্রথম দফা ভোটে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, বিজেপি ইভিএমে কারচুপি করেছে। তৃণমূলে কেউ ভোট দিলে, সেই ভোট পড়ছে বিজেপিতে। কাঁথিতে ৩০ জন বহিরাগত অস্ত্র সহ ধরা পড়েছে। তাঁরা উত্তরপ্রদেশ থেকে এসেছিল বলে দাবি মমতার।
আরো পড়ুন- ভবানীপুরে প্রচারে বেরিয়ে, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল!
ইভিএমের যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করে ভোটাররা বিক্ষোভ দেখানোর জেরে মাজিনায় বন্ধ ভোটগ্রহণ। ভোটগ্রহণের সঙ্গে যুক্ত অফিসাররা অবশ্য ইভিএমের সমস্যা মানতে চাননি। তাদের সাফ কথা, ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর ঘটনাক্রমে মোড় না নেয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোটারদের একাংশের দাবি, এখানে এখনও পর্যন্ত যে ভোটদান হয়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক। বিক্ষোভের জেরে মাজনায় দুটি বুথে ভোটদান বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি সম্ভব নয়। সাড়ে তিন ঘণ্টা পর মাজনায় ভোটগ্রহণ ফের হয়।
২০১৬ বিধানসভা নির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়াড়ি ফলাফলেও যেখানে এগিয়ে ছিল রাজ্যের শাসক দলই।
আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলছে ভোটগ্রহণ । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।
২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। দু’হাজার উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে তেরোটাতে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”