বাংলা হান্ট ডেক্স ; জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। তাঁর অবর্তমানে এবার এখানে তৃণমূল প্রার্থী করেছে ঝাড়খণ্ড পার্টির (নরেন) প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার মেয়ে বীরবাহা হাঁসদাকে। সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। তাই ঝাড়গ্রামে এবার ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু। তাঁর কথায়, গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে ৫৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। লোকসভায় সামান্য ভোটে বিজেপি এগিয়ে থাকলেও, তাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দল। উল্টে গতবারের ফলাফলকে ছাপিয়ে গিয়ে আরও বেশি ব্যবধানে জয়লাভের লক্ষ্যমাত্রায় এগচ্ছে তৃণমূল। বীরবাহা প্রার্থী হওয়ায়, তা সম্ভব হবে বলেই মনে করছেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, একদিকে নরেন হাঁসদার মেয়ে হিসেবে বীরবাহার পুরনো পরিচিতি। অন্যদিকে, চলচ্চিত্রের পরিচিত মুখ। এরসঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক। সব মিলিয়ে বীরবাহাকে নিয়ে অনেকটাই ‘নিশ্চিন্ত’ তৃণমূল। তাঁদের হাসি আরও চওড়া হয়েছে সংযুক্ত মোর্চার হয়ে লড়াইয়ে নামা বাম প্রার্থী মধুজা সেনরায় হওয়ায়। মধুজা এই ঝাড়গ্রামেরই মেয়ে। তাই বেশ জোর গলায় এক তৃণমূল কর্মীকে বলতে শোনা গেল, এবার ঝাড়গ্রামে আসল ‘খেলা হবে’।
ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়ে চায়ের আসরে আড্ডা মারতে মারতে একজন বলছিলেন, মধুজা এবার ভালো ভোট কাটবে। দ্বিতীয়স্থানে উঠে আসতে পারে। মধুজা প্রার্থী হওয়ায় বাম কর্মী-সমর্থকরাও বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। এতে বিজেপি’র বাক্সে চলে যাওয়া ভোট ফেরত আসবে বলেই আশাবাদী বাম কর্মীরা। আত্মবিশ্বাসী শোনাল মধুজাকেও। তিনি বলেন, ভোট কেটে দ্বিতীয় হওয়া নয়, প্রথম হওয়ার জন্য লড়ছি। মানুষের ভালো সাড়া পাচ্ছি। বিজেপি-তৃণমূল তাঁর পোষ্টার ছিঁড়ে দিচ্ছে, এটাই প্রমাণ করে তারা ভয় পেয়েছে।
সম্প্রতি ঝাড়গ্রামে অমিত শাহের সভা বাতিল হওয়ায় এবং পূর্বতন জেলা সভাপতি প্রার্থী হয়ে যাওয়ায় বিজেপি এই কেন্দ্রে কিছুটা হলেও টালমাটাল অবস্থায় রয়েছে বলে কর্মী-সমর্থকদের একাংশের দাবি। বিজেপি’র এক সমর্থকের কথায়, পূর্বতন সভাপতি এবং বর্তমান সভাপতির মধ্যে বিভিন্ন ইস্যুতে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেই এবার বেশ কঠিন লড়াই হবে এখানে। যদিও তাঁদের মধ্যে কোনও লড়াই নেই বলে দাবি করেছেন বিজেপির বর্তমান জেলা সভাপতি তুফান মাহাত। ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী সুখময় শতপথী বলেন, লোকসভা ভোটে তাঁদের ফল ভালো হয়েছিল। এবার সেই ফল আরও ভালো হবে। তৃণমূল-বামেরা অনেক অপপ্রচার চালাবে, কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই জয় সম্পর্কে তিনি আশাবাদী।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন