বাংলা হান্ট ডেক্স ; মোচা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু পুষ্টিতেও অতুলনীয়। কলাতে যে সকল পুষ্টি উপাদান থাকে সেগুলো তো থাকেই। তা ছাড়াও মোচাতে থাকে মেন্থলের নির্যাস, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। থাকে ফেনলিক অ্যাসিডও। ভারতে কলার মোচা বিভিন্ন রেসিপি ব্যাবহৃত হয়ে থাকে। কলার মোচা অনেক রকমের রোগ সারাতে ওষুধের থেকে কোনো অংশে কম না।

আমরা এখন জানবো কলার মোচার ১৩ টি উপকারিতা সম্পর্কেঃ
রক্তঃ- রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমান ঠিক রাখতে বা রক্তশূণ্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুব উপকারী।
মন ভালো রাখেঃ- কলার মোচার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যা নিয়মিত খেলে উদ্বেগ ও হতাশা কমায়। মন মেজাজ ভালো ও সতেজ রাখতে সাহায্য করে।
দাঁতের গঠনঃ- কলার মোচায় থাকা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও আয়োডিন যা দাঁতের গঠনে সাহায্য করে এবং দাতকে মজবুত গড়ে তোলে।
হৃদ রোগে ঝুঁকি কমায়ঃ- মোচাতে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদরোগের সমস্যা দূর করে এক নিমেষে।
মাতৃ দুগ্ধের বৃদ্ধি পায়ঃ- মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন যা সহজেই মাতৃ দুগ্ধের পরিমান বাড়াতে সাহায্য করে।
দেহ গঠনেঃ- মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, তাই দেহ গঠনে সাহায্য করে।
ভিটামিনের উৎসঃ- ভিটামিন এ, সি এবং ই ভরপুর থাকে কলার মোচায়। রয়েছে ফাইবারও। সুস্থ থাকতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন কলার মোচা। বহু সমস্যায় চিকিৎসকেরাও ওষুধের পাশাপাশি ডায়েট হিসেবে মোচার উল্লেখ করেন।
বয়সঃ- মোচা নিয়মিত খেলে রক্তে ফ্রির্যাডি কালে সমস্যা দূর হয়। এবং বয়সের ছাপ পড়া থেকে রোধ করে। ত্বকের বলিরেখা দূর করে।
হজমে ক্ষমতা বৃদ্ধিঃ- মোচাতে রয়েছে প্রচুর পরিমানে সলিউবল, ইন্সলিউবল, ফাইবার। যা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
বিষণ্ণতা দূর করেঃ- মোচার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই অবসাদ কমাতে সাহায্য করে। ফলে দুশ্চিন্তা ও মানসিক চাপ সহজেই কমে যায়।
ওভারিয়ান সিন্ড্রোমঃ- পেটের বিভিন্ন সমস্যা যেমন – কোষ্ঠকাঠিন্য, পেটে ফোলাভাব বিশেষ করে ‘পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম’ (পিসিওএস) নিয়ন্ত্রণে রাখে
ডায়াবেটিস দুর করেঃ- মোচার ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য বায়োঅ্যাক্টিভ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
ক্যান্সার দূরে রাখেঃ- বিভিন্ন রকম রোগের কারন হয়ে দাঁড়াতে পারে শরীরে ফ্রি রেডিক্যাল এর উপস্থিতি। কলার মোচার নির্যাসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মোচার উপকারিতাকে অনেকখানি বৃদ্ধি করে। বয়স বৃদ্ধির সাথে সাথে যেমন ত্বকে বলিরেখা পরে সেটা থেকে রক্ষা করে আমাদের। প্রাথমিকভাবে ক্যান্সারকেও দূরে রাখতে সাহায্য করে মোচা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”