রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ৭৬ নম্বর জলঙ্গী বিধানসভা কেন্দ্রে, তৃণমূলের একাংশ দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বৃস্পতিবার মুর্শিবাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানাকে নির্দল প্রার্থী ঘোষণা করলেন। জলঙ্গী বিধানসভা কেন্দ্রের দেবীপুর অঞ্চলের ১৩ নম্বর সিপাহি চক প্রাথমিক বিদ্যালয় এলাকার এক বাগান থেকে এদিন প্রার্থী ঘোষণা করেন। বৃহস্পতিবার এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রার্থীকে সমর্থন করতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ বিক্ষিপ্ত তৃণমূল জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব।তারা অভিযোগ করেন জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং সবসময় সংগঠনের বিরুদ্ধে কথা বলে। আমরা গতকাল পর্যন্ত তাকিয়ে ছিলাম। আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলে কিন্তু সেটা করেনি তাই আব্দুর রাজ্জাক দ্বারা লাঞ্চিত সকল কর্মীরা আজ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী ঘোষণা করলাম।তারা বলেন আমার দলের বিরুদ্ধে নয় আমরা প্রার্থী আব্দুর রাজ্জাকের কু ব্যবহারের বিরুদ্ধে।সৈয়দ রাফিকা সুলতানা বলেন জলঙ্গীর মানুষ জলঙ্গীর মেয়েকেই চাই। প্রার্থী ঘোষণার পর তিনি বলেন হারবে রাজ্জাক (তৃণমূল ), হারবে সাইফুল (সিপিআইএম), জিতবে মানুষের নির্দল আগামী ২ রা মে দেখবে জলঙ্গীর মানুষ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন