বাংলা হান্ট ডেক্স ; ভোটে জিতলেই নিখরচায় বয়স্কদের অযোধ্যা নিয়ে যাওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) । আর তার এ হেন মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে । কমিশনে যায় তৃণমূল। এরপরে জিতেন্দ্র তিওয়ারি কে শোকজ করে কমিশন।
আরো পড়ুন- বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষ, মৃত্যু এক তৃণমূল কর্মীর
এদিন প্রচারে নেমে জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari) বলেন, বিগত ৫ বছর পান্ডবেশ্বরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখানকার মানুষ আমাদের ভালোবাসেন। আর এখানে একজন রয়েছেন দিদির সৈনিক। যিনি বলছেন, সবার ঠ্যাং ভেঙে দেবেন, পা ভেঙে দেবেন। আমার ঠ্যাং ভাঙছিলেন, আমি বরদাস্ত করছিলাম। উনি বলেছেন, যারা রাম নাম নেবেন তাদের ট্যাং ভেঙে দেবেন। এত মানুষ রাম নিচ্ছেন। কার ট্যাং ভাঙবেন! আর আমি বলি, নির্বাচনে জেতার পর পান্ডবেশ্বরে(Pandabeswar) যারা বয়স্ক মানুষ রয়েছেন তাঁদের দলের তরফ থেকে তাদের অযোধ্যায় নিয়ে যাব। রামলালা দর্শন করিয়ে আনব। চ্যালেঞ্জ করছি এক সময়ে পান্ডবেশ্বরের প্রতিটি গলি থেকে আওয়াজ আসবে জয় শ্রীরাম।
এরপরে বিষয়টি সামনে আসতেই খড়্গহস্ত হয় তৃণমূল। ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে তৃণমূল দিল্লিতে কমিশনের কাছে অভিযোগ জানায়। জিতেন্দ্র তিওয়ারির এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে শো কজ করে নির্বাচন কমিশন। পাণ্ডবেশ্বর আরও-এর মাধ্যমে শো কজ করা হয় তাঁকে।
সূত্রের খবর, কমিশনের শো-কজের জবাব দিয়েছেন জিতেন্দ্র। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। শেষবেলায় দল বদলে বিজেপিতে এসেছেন জিতেন্দ্র। প্রচারে জোয়ার তুলতেই প্রবীণ নাগরিকদের সবাইকে নিখরচায় অযোধ্যায় নিয়ে যাওয়ার মতো বেফাঁস মন্তব্য করেন জিতেন্দ্র।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”