রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার একটি সেতুতে নাকা চেকিং চালানোর সময় বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম টেম্পু মন্ডল। বয়স ৩৮ বছর। বাড়ি বিহারের মুঙ্গের জেলার বাড়িয়াপুর গ্রামে।
আরো পড়ুন- মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে মোবাইল নিয়ে ঝামেলা, প্রকাশ্য রাস্তায় খুন
পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১৫০টি কার্তুজ, ৫ কেজি করে ২টি প্যাকেটে মোট ১০ কেজি বিস্ফোরক, ৫ কেজি করে দু’প্যাকেট সাদা পাওডারও উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এই অস্ত্রভাণ্ডার নিয়ে বিহার থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ধৃত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত টেম্পুকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঠিক কী মতলবে এই বিস্ফোরক আনা হচ্ছিল, বেআইনি অস্ত্র কারবারের জাল কতদূর ছড়িয়ে আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়, কেন এই অস্ত্র রাজ্যে নিয়ে আসা হচ্ছিল। তদন্ত করে দেখা হচ্ছে, ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত কি না।সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। পুরো ভোট প্রক্রিয়ায় যাতে কোনও রকম হিংসা না ছড়ায়, সে দিকে নজর রাখতে এখন কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা করছে প্রশাসন।তার মধ্যেই এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI