রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মোবাইল নিয়ে ঝামেলা। তার জেরে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ ঘোষ (৪০)। তাঁর বাড়ি ধুলিয়ানের ঘোষপাড়ায়।মৃতের পরিবারের অভিযোগ, দিন সাতেক আগে একটি মোবাইলকে কেন্দ্র করে ঝাটু জমাদারের সঙ্গে ঝামেলা হয় মনোজের। ঝাটু জমাদার সামশেরগঞ্জের অনুপ নগর হাসপাতালের কর্মী। বৃহস্পতিবার বিকালে ধুলিয়ান পুরসভা এলাকার প্রকাশ্য রাস্তায় মনোজ ঘোষের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ঝাটু। আহত হয়ে রাস্তাতেই পড়েছিলেন মনোজ। স্থানীয় প্রশাসনের সহায়তায় তাঁকে অনুপ নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। জঙ্গিপুর হাসপাতাল থেকে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারান মনোজ।মনোজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে। বৃহস্পতিবার রাতেই ঝাটুর বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে মনোজের পরিবার। অভিযুক্তকে গ্রেফতারও করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছিল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”