২১শে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, যেখানে অন্য রাজ্যে এক থেকে তিন দফায় ভোট হচ্ছে, সেখানে বাংলায় কেন আট দফায়? কাকে সুবিধা করে দেওয়ার জন্য আট দফায় নির্বাচন?
আরো পড়ুন- জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে কোলাঘাট থেকে গ্রেফতার আনিসুর রহমান
মমতার প্রশ্ন যে অমূলক নয়, তা দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্যে আরও স্পষ্ট হচ্ছে। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব থেকে বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব—সকলেই বলেছেন, আট দফায় নির্বাচন আগে কখনও দেখেনি বাংলা। আর এই পরিস্থিতিতে সোমবার মমতা ফের বললেন, ‘এখানে এক একটা জেলার জন্য তিন-তিনবার ভোটের দিন করেছে। বিজেপি পার্টি যা বলেছে, তাই করে দিয়েছে কমিশন। আমি চাই না বিজেপি দল নির্বাচন কমিশনকে কন্ট্রোল করুক।’ বিশেষত, ভোটের দিনক্ষণ ঘোষণার পরই কমিশনের কাছে মমতার আর্জি ছিল, ‘বাংলাকে নিজের রাজ্য হিসেবে দেখুন। বিজেপির চোখে বাংলা দেখবেন না।’

বস্তুত, বাংলার ভোট নিয়ে এখন নজর সারা দেশের। দেশের পাঁচ রাজ্যে ভোট হলেও, আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গ। বিজেপি এখানে ‘সোনার বাংলা’ গড়তে চাইছে। কিন্তু তৃণমূল বলছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ভোট পর্বের এই লম্বা ইনিংসে নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ। কখনও কেন্দ্রের সরকার দ্বারা পরিচালিত হবে না, এমনটাই মনে করেন মমতা। কিন্তু বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন, কাকে সুবিধা করে দেওয়ার জন্য আট দফায় নির্বাচন?
মমতার পাশে দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, আট দফা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, তার সঙ্গে একমত। বিজেপি চাইছে যত বেশি দফায় সম্ভব ভোট করিয়ে সমস্যার জন্ম দিতে। এই নির্বাচনে মমতাকে পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করে তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন মুলায়ম সিং যাদবের পুত্র। সেইসঙ্গে এও বলেছেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী নির্বাচনী এজেন্টদের বাইরে বের করে দেয়। কিন্তু সব বুথে নির্বাচনী এজেন্ট না থাকলে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন