মালদা, ২১ ফেব্রুয়ারি: চিকিৎসারত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেল থেকে কুঞ্জলাল মণ্ডল (৭০) নামে ওই রোগী নিখোঁজ হয়ে যান। জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোথাবাড়ি থানার রবিরামটোলা গ্রামের বাসিন্দা কুঞ্জলাল মণ্ডল। তার সঙ্গে ছিলেন ছেলে শ্যামল মণ্ডল। বাবার জন্য আনা ওষুধের অব্যবহৃত অংশ শনিবার বিকেল চারটে নাগাদ দোকানে ফেরত দিতে যান শ্যামল। তবে হাসপাতালে ফিরে এসে আর বাবাকে দেখতে পাননি তিনি। হাসপাতাল, বাস ও রেল স্টেশন-সব জায়গায় বাবার খোঁজ করেন তিনি। যদিও কোথাও খুঁজে পাওয়া যায়নি কুঞ্জবাবুকে। এরপর রবিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন শ্যামলবাবু। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন