বাংলা হান্ট ডেক্স ; পৈলানের জনসভা থেকে অমিত শাহকে আক্রমণ মমতার। যে ‘ভাইপো’কে কথায় কথায় আক্রমণ করে বিজেপি নেতৃত্ব, তাঁকেই লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির একজন নেতা, তিনি নামেই দুনম্বর। আমি নাম বলবো না। তিনি গিয়ে বলেছেন, আরে গঙ্গাসাগর কেয়া হ্যায়। ইতনা খারাব ইতনা খারাব? আমি বলি, এই মূর্তিমান এতদিন কোথায় ছিলে? গঙ্গাসাগর কী ছিল? একটা থাকার জায়গাও ছিল না। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। লজ্জা করে না? একটা পয়সা দিয়েছো কোনওদিনও? বলছে, গঙ্গাসাগরকে এই করে দেব সেই করে দেব। ছাই করবে তোমরা’।
এর পরই অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, ‘দেশের ক্ষমতায় আছো ছয় বছর-সাত বছর হয়ে গেল। নোটবন্দি করেছো, ঘরবন্দি করেছো, দাঙ্গা করেছো, পেট্রলের দাম বাড়িয়েছিয়েছো। একটা গ্যাসের দাম ৮০০টাকা মানুষ খাবে কি? কই একবারও তো কিছু বলো না। খালি দিদি আর ভাতিজা! আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়’।
মমতা এদিন বলেন, আগের নিজের বাড়ির লোক সামলা, পরে সামলা বাংলা। স্বাস্থ্য সাথী কার্ড দিলীপ ঘোষের বাড়ির লোকই করছে। ২৫০-র নীচে নামবে না তৃণমূল। ২০২১ এ ফের মমতা। বহিরাগতরা বাংলা দখল করতে আসছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আমরা রিপোর্ট কার্ড নিয়ে বাংলার মানুষের ঘরে ঘরে যাচ্ছি। মানুষ বুঝতে পারছেন, কত কাজ হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI