মালদা,১৭ ফেব্রুয়ারি : কেন্দ্র এবং রাজ্যের বিরোধীতা করে শহরে বিক্ষোভ মিছিল করল বাম এবং কংগ্রেস। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে মালদা শহরের নেতাজি মোড় থেকে, বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়।
গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের সময় মইনুল ইসলাম মিদ্যা আক্রান্ত হয়। পরে তার মৃত্যু হয়। তার হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি বাম এবং কংগ্রেসের। উপস্থিত ছিলেন, বামফ্রন্টের মালদা জেলা আহ্বায়ক অম্বর মিত্র, সুজাপুর বিধায়ক ইশা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার , মালদা জেলা আইএন টি ইউ সির সভানেত্রী লক্ষী গুহ সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শহর পরিক্রমা করে ইংরেজ বাজার থানার সামনে পৌঁছান কর্মী সমর্থকরা। সেখানে থানা ঘেরাও করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা। কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং কংগ্রেস নেতৃত্ব। পরে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবং ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”