মালদা- বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পুরাতন মালদা থানার চর কাদিরপুর এলাকায়। মৃতরা হলেন মিঠুন মন্ডল বয়স (২২) বছর। বাড়ি ইংলিশবাজার থানার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পল্লী এলাকায়। এবং প্রেমচাঁদ মন্ডল বয়স (৩৫) বছর। বাড়ি মালদা থানার চর কাদিরপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হবিবপুর থানার ছাতিয়ান গাছি থেকে একটি বিয়ের গাড়ি মালদা দিকে ফিরছিলেন। গাড়ির চালক মিঠুন মন্ডল এবং সঙ্গে ছিলেন বরযাত্রী মনোজ মল্লিক। তাদের দুজনের বাড়ি কৃষ্ণপল্লী এলাকায়।বিয়ে বাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কাদিরপুর এলাকায় প্রেমচাঁদ মন্ডল নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে লাইটপোস্টে ধাক্কা মারে। সেখানে গাড়ী চালক মিঠুন মন্ডলের মৃত্যু হয়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারপর বরযাত্রী মনোজ মল্লিকের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”