বাংলা হান্ট ডেক্স: নবান্ন অভিযানে গিয়ে মৃত DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্দার পরিবারকে সাহায্য করতে তৈরি রাজ্য সরকার৷ প্রয়োজনে চাকরি এবং আর্থিক সাহায্য করতে প্রস্তুত রাজ্য৷ এ দিন নবান্নে এমটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, মৃতের পরিবার সম্মতি দিলেই এ বিষয়ে এগোবে সরকার৷
এদিন DYFI কর্মীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, এ বিষয়ে যথাযথ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা হবে৷ সত্যিই পুলিশের মারে মৃত্যু কি না, তাও দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সকালেই মইদুলের মৃত্যুর খবর পেয়ে তিনি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
গত ১১ ফেব্রুয়ারি বাম যুবাদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত হন মইদুল। এর পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার মৃত্যু হয় তাঁর। বাম নেতৃত্বের দাবি, পুলিশের লাঠির আঘাতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে যুবকের। সোমবারই কলকাতার পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত হবে। মইদুলের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছে বামেরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”