বাংলা হান্ট ডেস্ক; নবান্ন অভিযানে আহত হয়ে মৃত্যু বাম সমর্থকের। মৃতের নাম মইদুল ইসলাম মিদ্দা। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা ৩১ বছরের মইদুল এক DYFI কর্মী। অভিযোগ, বৃহস্পতিবার পুলিশের লাঠির আঘাতে মারাত্মক আহত হন তিনি। সোমবার সকালে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। এই মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে DYFI।
জানা গিয়েছে, পেশায় অটোচালক মইদুল। বাড়িতে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী দুই কন্যাসন্তান রয়েছে। এছাড়াও এক ভাগ্নীর ভরণপোষণের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মইদুল ।
বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি বামেদের কর্মসূচি, বামেদের এই কর্মসূচিতে নবান্ন অভিযানে অংশ নিয়েছিল বহু ছাত্র-যুব। বামেদের এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাদানে গ্যাস ছোঁড়া হয়। পুলিশের ‘অমানবিক’ আচরণে জখম হন বহু ছাত্র-যুব। প্রায় ৪০ জনকে ভরতি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যেই ছিলেন বাঁকুড়ার মইনুল ইসলাম মিদ্দা। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয় তাঁর।
এরপরই ক্ষোভে ফেটে পড়েছে বামশিবির। পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা। সুজন চক্রবর্তী বলেন, “স্বাভাবিক দাবি নিয়ে নবান্নে পৌঁছতে চেয়েছিল ছাত্ররা। সেই আন্দোলনে থাকা মইনুল ইসলাম মিদ্দাকে পুলিশ খুন করেছে। এই ঘটনার নিন্দার ভাষা নেই। নবান্ন আন্দোলনে শহিদ হলেন মইনুল। আর কত লাশ চাই সরকারের? এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ চলবে।” আবদুল মান্নানের কথায়, ”এই ঘটনার নিন্দার ভাষা নেই। সেদিনের পুলিশের অত্যাচারে অনেকে এখনও হাসপাতালে। আমরা প্রতিবাদ জানিয়েছি। দিদিও তো অনেক গণআন্দোলন করেছেন, এবার উনি কী বলবেন?”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”